সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
- লোকাল এলসির তথ্য বিনিময়ে ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার
- * * * *
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
- * * * *
- কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
- * * * *
- শিবচরে উন্মুক্ত অবস্থায় বেপরোয়া গতিতে বালু পরিবহন, ৩টি বালুর ট্রাক জব্দ
- * * * *
- টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- * * * *
এএসপি আনিসুল
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন দিয়েছেন আদালত। দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মুঞ্জুর করেন আদালত।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়না এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে রিমান্ডে নেবার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা: আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা চীফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়সহ ১০ আসামির সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনার পর তার মৃত্যুকে ‘হত্যা’ বলছে পুলিশ।